ISI-র হয়ে চরবৃত্তির অভিযোগ, মস্কোয় ভারতীয় দূতাবাসের কর্মীকে গ্রেফতার উত্তরপ্রদেশ ATS-র
নয়াদিল্লি: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (Espionage For ISI) হয়ে কাজ করার অভিযোগে, বিদেশমন্ত্রকের এক মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস-কে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। ধৃতের নাম সত্যেন্দ্র সিওয়াল বলে জানিয়েছে উত্তরপ্রদেশ এটিএস (UP ATS Arrests Indian Embassy Worker)। তাদের সরকারি বিবৃতিতে বলা হয়, ‘মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করতেন সত্যেন্দ্র। আদতে তিনি হাপুরের বাসিন্দা।’ বিশদে… ‘ইন্ডিয়া বেসড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট’ বা আইবিএসএ হিসেবে ২০২১ সাল থেকে মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করছিলেন সত্যেন্দ্র। উত্তরপ্রদেশ এটিএসের বিবৃতি অনুযায়ী, তারা গোপন সূত্র থেকে জানতে পেরেছিল,…

