গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যু পর্তুগালে, পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো মঙ্গলবার পদত্যাগ করেছেন। একজন ৩৪ বছর বয়সী গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যুর পরেই এই ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসপাতালে বিছানা না থাকার কারণে লিসবনের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই মহিলা। স্থানীয় মিডিয়া সূত্রে জানা গিয়েছে এই খবর। জার্নাল ডি নোটিসিয়াস রিপোর্ট করেছে যে জরুরী যত্ন পরিষেবা বন্ধ, হাসপাতালে ডাক্তারের অভাব এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবার সমস্যার…

