ভেজাল কাফ সিরাপে শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে ২০ বছর কারাদণ্ড উজবেকিস্তানে, জেলে আরও ২০
নয়াদিল্লি: ভেজাল কাফ সিরাপে (Contaminated Cough Syrup Death) শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে টানা ২০ বছরের কারাদণ্ড দিল উজবেকিস্তানের আদালত। এই ঘটনায় মোট ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সিংহ রাঘবেন্দ্র প্রতাপ নামে ওই ভারতীয়ের কারাবাসের (Indian National Sentenced In Uzbekistan) মেয়াদ সব থেকে বেশি। সঙ্গে শিশুহারা পরিবারগুলিকে ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। যা জানা গেল… এখনও পর্যন্ত ভেজাল কাফ সিরাপের ধাক্কায় ৬৮ জন শিশুমৃত্যুর খবর হয়েছে উজবেকিস্তানে। সেই মামলায়, উজবেকিস্তানের সুুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছে, তাতে দুর্নীতি, করফাঁকি…

