ভারতের টেস্ট দলে ফিরছেব হার্দিক? ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা
বঢোদরা: ভারতীয় দলের (Team India) হয়ে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ৬ বছর আগে। ২০১৮ সালের সেপ্টেম্বরে, সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে শুধু সাদা বলের ক্রিকেটই খেলে চলেছেন হার্দিক পাণ্ড্য। তাঁকে যাঁরা এক সময় কপিল দেবের যোগ্য উত্তরসূরি বলে চিহ্নিত করেছিলেন, পরে তাঁদের অনেকেও হার্দিকের সমালোচনায় মুখর হয়েছিলেন। হার্দিক কি দীর্ঘ বিরতির পর এবার টেস্ট ক্রিকেটে ফিরবেন? এ বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে কি দেখা যাবে বঢোদরার অলরাউন্ডারকে? জল্পনা উস্কে দিয়েছে হার্দিকের একটি ছবি। যে ছবিতে হার্দিককে…

