Suryakumar Yadav: ‘মিথ্যা বলছি না’…! নেতৃত্ব হারানোর ভয়ে কাঁপছেন সূর্যকুমার, বিস্ফোরক স্বীকারোক্তি জাতীয় দলের নেতার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) জুতোয় পা গলিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জেতার পর থেকেই শোনা যাচ্ছিল যে, অধিনায়ক হিসেবে রোহিতের বিদায় আসন্ন! জল্পনাই সত্যি প্রমাণিত হয়েছে! জাতীয় দলের নির্বাচকরা সেই শুভমনকেই ওডিআই অধিনায়ক হিসেবেও বেছে নিয়েছে। পঞ্চাশ ওভারের সংস্করণে অধিনায়ক হিসেবে শুভমনের নিয়োগ নিয়ে কোনও প্রশ্নই ছিল না। শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছিল সময়ের ব্যাপার। জাতীয় দলের নির্বাচকরা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই…

