রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
বেঙ্গালুরু: অবতরণের সময় লেজ ঘষে গেল ইন্ডিগোর বিমানের। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির লেজের অংশ ঘষে যায়। বিমান সংস্থার দাবি, অবতরণের সময় আবহাওয়া খারাপ ছিল। তার দরুণই ‘অস্বাভাবিক’ ভাবে রানওয়ে ছোঁয় বিমানটি। (IndiGo Plane Tail Strike) রবিবার গুয়াহাটি থেকে রওনা দিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইন্ডিগোর A321 Neo বিমানটি। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। রানওয়েতে ঘষে যায় বিমানের লেজের অংশটি। বিমানটি পরীক্ষা করে দেখা হবে। ঘটনার সময় জোরে হাওয়া বইছিল। খারাপ আবহাওয়ার দরুণই এই ঘটনা…

