Indrani Halder Comeback: ‘শ্রীময়ী’ ফুরিয়ে যাননি, দু’বছরের রহস্যময় অজ্ঞাতবাস কাটিয়ে স্বমহিমায় ফিরছেন ইন্দ্রাণী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়া—দীর্ঘ দুই বছর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল, কোথায় হারালেন ইন্দ্রাণী হালদার? কেউ বলছিলেন অসুস্থতা, কেউ বা রাজনীতির ব্যস্ততা। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন পর্দার ‘শ্রীময়ী’। জানালেন, লড়াইটা ছিল নিজের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে। সেই কঠিন যুদ্ধ জিতে আবারও লাইট-সাউন্ড-ক্যামেরার দুনিয়ায় ফিরতে প্রস্তুত অভিনেত্রী। পর্দা থেকে দূরে থাকার প্রধান কারণ ছিল ইন্দ্রাণীর যন্ত্রণাদায়ক শারীরিক অসুস্থতা। অভিনেত্রী জানান, কোমরের গুরুতর চোটের কারণে প্রায় দেড় বছর শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে।…

