Male Infertility: আইটি জব-জিম কালচার-ঘুমে ঘাটতি, পুরুষদের প্রজনন ক্ষমতা কমাচ্ছে মারাত্মক এইসব বিষয়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই জেট যুগে বাড়ছে মানুষের ব্যস্ততা, কাজের চাপ, টানা কাজের সময়। পরিবারকে সময় দিয়ে হিমসিম খেয়ে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে কমছে পুরুষদের মধ্যে প্রজনন ক্ষমতা। তবে এর পেছনে রয়েছে আরও অনেক কারণ। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। একটা সময় ছিল যখন সন্তান না হলেই তার সব দায় গিয়ে পড়ত স্ত্রীর উপরে। তার সংসার করাই দায় হত। কিন্তু আধুনিক সমীক্ষা বলছে সন্তানের জন্ম দেওয়া সংক্রান্ত একশো শতাংশ সমস্যার মধ্যে অন্তত ৪০-৫০ শতাংশ…

