Saif Ali Khan: CCTV ফুটেজে দেখা গিয়েছে সইফের আক্রমণকারীকে! জানতে পেরেই ছক কষেছিল, কিন্তু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে এক্কেবারে বেডরুমে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে এক দুষ্কৃতী। ছয় কোপে মুহূর্তে রক্তে ভাসতে থাকেন সইফ। অবশেষে ধরা পড়ল সইফের উপরে হামলাকারী। মুম্বই পুলিসের হাতে ধরা পড়েছে আততায়ী। সইফের উপর হামলার কয়েক ঘণ্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় সইফের হামলাকারীকে। তখনই প্রায় ৩৩ ঘণ্টা পরে এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিস। সইফ থাকেন বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানে, বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিরাপত্তার ব্যবস্থার মধ্যে কীভাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা…

