KKR | IPL 2025: ঘরের মাঠে গুজরাতের কাছে হেরে প্লে-অফের রাস্তা এবার কঠিন করে ফেললেন নাইটরা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্লে অফে কি দেখা যাবে কলকাতাকে? পঞ্জাবের এবার গুজরাতের কাছেও হেরে গেল নাইট। তাও আবার ঘরের মাঠে! প্লে-অফে যাওয়ার জন্য ২পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তা আর হল না। বরং ইডেনে দাপট দেখাল গুজরাতই। পঞ্জাব ম্যাচে হারের পর প্রথমে একাদশে বদল। টসে জিতে জেতার পরই সেকথা জানান নাইট অধিনায়ক রাহানে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। এদিন কুইন্টন ডি’কককে বদলে গুরবাজ, আর আনরিখ নখিয়ার জায়গায় খেলেন মইন আলি। কিন্তু ব্যর্থ হলেন দু’জনেই।…

