Iran-US: ৪৭ বছরের পাপের শাস্তি এখনও বাকি: ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন করে রণসজ্জা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দু’মাস পেরিয়ে গিয়েছে ইরান-আমেরিকার যুদ্ধের। এখনও কোনওরকম সমঝোতায় এসে পৌঁছাতে পারেনি দুই দেশ। পাকিস্তানের মধ্যস্থতার একাধিক চেষ্টা করলেও, সব কিছু জলে গিয়েছে। এবার নিজেদের মধ্যে শান্তি ফেরানোর লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটি পালটা প্রস্তাব দিয়েছে ইরান। গত শনিবার ইরান জানিয়েছে, আমেরিকার দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাবে তারা ১৪ দফার একটি নতুন পরিকল্পনা পেশ করেছে। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাব নিয়ে যখন আলোচনার সুযোগ তৈরি হয়েছিল, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘জলদস্যু’ মন্তব্য এবং ইরানের…

