হরমুজ প্রণালী বন্ধ করছে ইরান, পেট্রোলের দাম বাড়বে ? কী জানালেন মন্ত্রী ?
Iran Israel Tension : ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার সরাসরি প্রবেশ নতুন করে অস্থিরতা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের পরমাণু প্রস্তুতি কেন্দ্রে আমেরিকার বিমান হামলা বাড়িয়েছে এই উত্তেজনা। যারপরই হরমুজ প্রণালী বন্ধের (Strait of Hormuz) প্রক্রিয়া শুরু করে দিল ইরান। সংসদে অনুমোদিত হল হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনীর উপর ছেড়ে দিয়েছে ইরান। এই নিয়ে কী বলছেন মন্ত্রী হরমুজ প্রণালী বন্ধের প্রভাব ভারতে পড়বে কিনা তা নিয়ে মুখ খুলেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেছেন, “পরিস্থিতির ওপর…




