Iran Reformist Masoud Pezeshkian: ইরানে খোলা হাওয়া! কট্টরপন্থী জালিলিকে হারিয়ে ইতিহাস গড়লেন পেজেশকিয়ান…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে ইতিহাস তৈরি করলেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের একজন মধ্যপন্থী সংস্কারবাদী রাজনীতিবিদ তথা আইনপ্রণেতা। কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে হার্টের সার্জন থেকে দেশের প্রেসিডেন্ট এখন তিনি। তাঁর এই জয় সামাজিক স্বাধীনতা ও আরও বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি-প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধে পেজেশকিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে চিকিৎসাকর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তাঁর। পেজেশকিয়ান গতকাল, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী জালিলিকে হারিয়ে জয়ী…

