Iran Crisis: বিক্ষোভের মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, আমেরিকার উস্কানির মুখে পাল্টা মুখ খুললেন খামেইনি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ দমন করতে পাল্টা স্টিম রোলার চালাচ্ছে ইরান সরকার। সরকারি দমনপীড়নে এখনওপর্যন্ত মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তার মধ্যেই ক্রমাগত উসকানি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রত্যাঘাত করার হুমকিও দিয়েছেন। এর মধ্য়েই আমেরিকার বিরুদ্ধে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতোল্লা আলি খামেইনি। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে খামেইনি সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে। তিনি বলেছেন, দুনিয়ার অত্যাচারীদের শাস্তি হয়েছে। দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হবে।…
