Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Iran Protest: বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি ইরান সরকারের
Iran Protest: বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি ইরান সরকারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেছনে ইজরায়েল থাকুক বা অন্য কেউ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ এখন ছড়াচ্ছে শহর ছেড়ে বাইরে। তার উপরে তৈরি হয়েছে মার্কিন আক্রমণের আশঙ্কা। বিক্ষোভকারীরা এখন এতটাই বেপরোয়া যে তারা দেশের ধর্মী নেতা আয়াতোল্লা আলি খোমেইনির গর্দান চাইছেন। মেয়েরা খোমেইনির ছবি জ্বালিয়ে তাতে সিগারেট ধরাচ্ছেন। ১৯৭৯ সালে সালে তুমুল বিপ্লবের পর ইসলামি শাসন কায়েম হয়েছিল ইরানে। তার পর থেকে এতবড় অস্থিরতা তৈরি হয়নি ইরানে। রাস্তায় ফুঁসছে যুব সমাজ। আমজনতার মধ্যে মেয়েদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা…

Read More

সামাজিক বিপ্লবেই বেরোল সমাধান! নীতি পুলিশের অবলুপ্তি ইরানে, বাধ্যতামূলক নাও থাকতে পারে হিজাব
সামাজিক বিপ্লবেই বেরোল সমাধান! নীতি পুলিশের অবলুপ্তি ইরানে, বাধ্যতামূলক নাও থাকতে পারে হিজাব

তেহরান: কটরপন্থা, মধ্যযুগীয় চিন্তা-ভাবনার বিরুদ্ধে সুর চড়ানোর সাহস দেখিয়েছিলেন কেউ কেউ। কিন্তু মাহসা আমিনির গ্রেফতারি এবং মৃত্যু (পরিবারের দাবি হত্যা) প্রতিবাদের সেই সুরকে তীব্র করে তোলে। তার পর বিগত দুই মাস ধরে রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী থেকেছে ইরান (Iran Anti-Hijab Protests)। গোলাগুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনকি মৃত্যুদণ্ডের সাজাও জুটেছে কারও কারও কপালে। তার পরেও ভাঁটা পড়েনি হিজাব-বিরোধী আন্দোলনে। সেই কঠোর প্রতিজ্ঞার সুফল পেলেন ইরানের নাগরিকরা। মেয়েদের আচার-আচরণে নজরদারি চালানো, শালীনতা লঙ্ঘনের দোহাই দিয়ে ইচ্ছে মতো শাস্তিপ্রদানে লিপ্ত থাকা নীতি পুলিশের…

Read More