Iran US Ceasefire: যুদ্ধবিরতির পরই লেবাননে ভয়ংকর হামলায় নিহত ২৫৪, পাল্টা হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা বিশ্বকে অবাক করে দিয়ে বুধবার ভোরেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই লেবানানে ভয়ংকর হামলা চালাল ইসরায়েল। সেই হামলায় এখনওপর্যন্ত মোট ২৫৪ জনের মৃত্যু হয়েছে, আহত ১১০০। যুদ্ধবিরতি চুক্তির পরপরই এরকম এক আক্রমণে ইসরায়েলের গুরুতর কোনও পরিকল্পনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ওই হামলার পরই লেবাননের পাশে দাঁড়িয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ফলে যে হরমুজ খোলার জন্য ট্রাম্প এতদিন হুংকার দিয়ে আসছিলেন বিশ্বাবাসীকে…
