Shakib Al Hasan: ‘বাংলাদেশ কি আমাকে ছাড়া খেলতে পারে না’? টেস্ট জিতে সাকিবের প্রশ্ন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ড এসেছিল বাংলাদেশ সফরে (Ireland tour of Bangladesh 2023)। তিনটি ওয়ানডে, সমসংখ্যক ম্যাচের টি-২০ ও একটি মাত্র টেস্ট খেলে দুই দেশ। পঞ্চাশ ও কুড়ি ওভারের সিরিজ ২-০ জেতার পর বাংলাদেশ ঘরের মাঠে একটি মাত্র টেস্টও জিতে যায় সাত উইকেটে। টেস্ট জয়ের পরেও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) সমালোচিত হয়েছেন। মীরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Mirpur) সাকিব প্রথম ইনিংসে তিন ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার মিলিয়ে মোট ১৬…

