Israel Palestine Conflict: লড়াইয়ের চেহারাই বদলে দিতে পারে, হামাসের বিরুদ্ধে ভয়ংকর এই অস্ত্র ব্যবহার করছে ইজরায়েল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের রকেট হামলা কিছুটা হলেও ঠেকিয়ে দিয়েছে ইজরায়েলের আয়রন ডোম। তবে তা যে অজেয় নয় তা হামাসের হামলায় প্রমাণ হয়ে গিয়েছে। এবার হামসের বিরুদ্ধে হামলায় ইজরায়েল প্রয়োগ করছে তাদের ভয়ংকর অস্ত্র ‘আয়রন স্টিং’। তাদের হাতে থাকা ওই অস্ত্রের ক্ষমতার কথা ভিডিয়ো পোস্ট করে দানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। ‘আয়রন স্টিং’ তৈরি করে এলবিট সিস্টেম। ২০২১ সালে এই অস্ত্রটি প্রকাশ্যে আনে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। এটিকে বলা হচ্ছে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ও মোটর বম্ব। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ…

