দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের দ্বীপ
এডিনবরা: দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপ। নাম? Barlocco। জনবসতিহীন ওই দ্বীপে একটি ডোবা রয়েছে যেটি বন্যার সময় জলে ভরে যায়। শীতের সময়টা সেখান থেকেই গবাদি পশু ও বাকি প্রাণীদের তৃষ্ণা নিবৃত্তি হয়। দ্বীপটিতে পৌঁছতে হলে একমাত্র উপায় নৌকা। নুড়ি বিছানো একটি সৈকতও রয়েছে। কী বলছে সংস্থা? Galbraith গ্রুপ অর্থাৎ যে সংস্থাটি এই দ্বীপের বিক্রিবাটার দিকটি দেখছে, তাদের প্রতিনিধি অ্যারন এডগার বলেন, ‘এখনও ব্যক্তিগত দ্বীপ কেনা নিয়ে রোম্যান্টিক একটা ভাবাবেগ রয়েছে, যেখানে প্রত্যেক দিনের চিৎকার-চেঁচামেচি…

