Iran Naval Commander Alireza Tangsiri: হরমুজে সব জাহাজ আটকে রাখার কারিগর, ইরানের দমদার কম্যান্ডারকে উড়িয়ে দিল ইসরায়েল: এবার ভয়ংকর খেলা হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, ইরানের বন্দর আব্বাস (Bandar Abbas) এলাকায় তাদের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি নিহত হয়েছেন। এই হত্যাকে ইরান-ইসরায়েল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলার প্রেক্ষাপট ও আক্রমণ গত কয়েক সপ্তাহ ধরেই ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র…

