Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Israel-Iran Conflict: হামলা ঠেকাতে ব্যর্থ, ইরানে মিসাইল আক্রমণ ইজরায়েলের…
Israel-Iran Conflict: হামলা ঠেকাতে ব্যর্থ, ইরানে মিসাইল আক্রমণ ইজরায়েলের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সপ্তাহান্তে, ইরান সিরিয়ায় তার দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইজরায়েলি হামলার পরে প্রতিশোধমূলক আক্রমণে শত শত ড্রোন…

Read More

Oil Price: তেল তো নয়, যেন গলানো সোনা! যুদ্ধের আবহে লাফিয়ে বাড়বে জ্বালানীর দাম…
Oil Price: তেল তো নয়, যেন গলানো সোনা! যুদ্ধের আবহে লাফিয়ে বাড়বে জ্বালানীর দাম…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালেই প্রকাশ্যে আসে যে সম্প্রতি ইরানের উপর মিসাইল হামলা করেছে ইজরায়েল। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়বে বলে আশংকা আগেই ছিল, সেই আশংকাই সত্যি হওয়ার পথে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কায় আজ শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যায়। যদিও এরপর বৃদ্ধির হার কিছুটা কমেছে। রয়টার্স জানায়, ইরানে হামলার পর ব্রেন্ট ক্রুডের দাম…

Read More