মিশন সূর্য ! চন্দ্রযান ৩ এর পর আদিত্য L1 এর প্রযুক্তি টিমেও রানিগঞ্জের সানি
কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: সানি মিত্র। ঘরের ছেলে এখন ইসরোর বিজ্ঞানী। কিছুদিন আগেই চাঁদ-মিশনের সাফল্যে আনন্দে ভেসেছিল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। এবার ইসরোর এই বিজ্ঞানী রয়েছেন আদিত্য L-1 মিশনেও। ইসরোর চন্দ্রযান-৩ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রযুক্তিবিদ সানি। সারা দেশ যে মিশনগুলির দিকে তাকিয়ে, তার শরিক এখন ঘরের ছেলে। তাঁর এমন কৃতিত্বে উদ্বেল রানিগঞ্জ। মুন মিশনের পর এবার ইসরো-র সান মিশনের টিমেও সামিল রানিগঞ্জের সানি মিত্র। চন্দ্রযান ৩-এর মতো আদিত্য L-1 অভিযানেও জুড়ে রয়েছেন ইসরো-র এই ইঞ্জিনিয়ার। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। …

