র্যাগিংয়ের নামে বিকৃতমনস্কদের কৃতকর্ম ! কেন এই ভয়ঙ্কর প্রবণতা বাড়ছে? কী বললেন মনোবিদরা?
সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা : র্যাগিংয়ের উদ্দেশ্য় না কি পরিচয়পর্ব ! কিন্তু বাস্তবে বহুক্ষত্রেই পরিচয় পর্বের নামে মানসিক নির্যাতন ! র্যাগিং মানে অপসংস্কৃতি, র্যাগিং মানে অপরাধ, র্যাগিং মানে বিকৃতমনস্কদের কৃতকর্ম, অভিযোগ র্যাগিংয়ের নামে , কান ধরে ওঠবস করানো, জলে চোবানো, উঁচু বাড়ি থেকে লাফ দেওয়ানো, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া, গাছে ওঠানো, ছাদের কার্নিশ দিয়ে হাঁটানো, বিবস্ত্র করে হাঁটানো, নতুন কোনও ঘটনা নয়! বহু সিনিয়রই জুনিয়রদের র্যাগিং করাকে মজা বলে মনে করে! আবার যে ছেলেটা র্যাগিংয়ের শিকার হচ্ছে, সে আগামী দিনে সিনিয়র হলে আরও বেশি মাত্রায় র্যাগিং করার পরিকল্পনা করলে, এই…

