‘কমোডে মাথা ঢুকিয়ে ফ্লাশ করে দিত! ইঞ্জিনিয়ারিং কলেজের র্যাগিংও কম ভয়াবহ নয়’
ঐশিক সেন বরাবর উত্তর কলকাতার ছেলে আমি। শ্যামবাজারে বাড়ি, হিন্দু স্কুলে পড়াশোনা। ২০০২ সালে জীবনের মানচিত্র অনেকটা বদলে গেল। স্কুল পাশ করে কলেজ জীবনে পা দেব। কিন্তু যে কলেজে সুযোগ পেলাম, তা একেবারেই আমার পরিচিত বৃত্তের বাইরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। অপরিচিত স্থান, অপরিচিত আবহাওয়া, এমনকী কলেজটাও অপরিচিত। সেই হিসেবে তো সব কলেজই অপরিচিত। কিন্তু প্রেসিডেন্সি বা কলকাতার অন্যান্য কলেজ সম্পর্কে যা কানে আসত, সেটুকুও কখনও কানে আসেনি উত্তরবঙ্গের ওই কলেজ সম্পর্কে।…

