মৃত্যুর আগে বারান্দায় পায়চারি, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যান স্বপ্নদীপ
কলকাতা: ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। সামনে আসছে নানা প্রশ্ন। গটনায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয় যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। এফআইআর-এ সৌরভের নাম জানিয়েছিলেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। জানা যায়, সৌরভ চৌধুরী-ই স্বপ্নদীপকে মেইন হস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সিনিয়রদের সঙ্গে স্বপ্নদীপের পরিচয় করিয়ে দিয়েছিল সৌরভ-ই। তদন্তে পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট তিন তলার বারান্দায় পায়চারি করেছিলেন স্বপ্নদীপ। হঠাৎ একটি ঘরে দৌড়ে ঢুকে দরজা বন্ধ…

