নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: জঙ্গলের রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি স্ত্রী চিতাবাঘের। রবিবার রাতে নাগরাকাটার ডায়না সেতুর কাছে ডায়না জঙ্গলের লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। রাস্তার ওপর চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ন’টা নাগাদ পথচারীদের নজরে আসে চিতাবাঘটির দেহ। ডায়না সেতুর দিকে ওঠার মুখে জাতীয় সড়কের ওপর যা পড়েছিল, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। পরে মৃত চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ডায়না…

