হাওড়া স্টেশনমুখী ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন!
কলকাতা: হাওড়া স্টেশনমুখী ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। সকাল সাড়ে ছটা নাগাদ কটক স্টেশনে ঢোকার সময় কোচের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। লোকো পাইলটের নজরে আসে ডি নাইন কোচের নিচ থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। কটক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে স্টেশনমাস্টারকে খবর দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা। মিনিট পনেরোর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কোচের ব্রেক শু আটকে যাওয়ার ফলে এই ঘটনা। ৪৫ মিনিট পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে…

