Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফেডারেশন কর্তাদের গাফিলতি, অলিম্পিক্সে শ্যুটিংয়ে সাফল্য নিয়ে অনিশ্চিত যশপাল রানা
ফেডারেশন কর্তাদের গাফিলতি, অলিম্পিক্সে শ্যুটিংয়ে সাফল্য নিয়ে অনিশ্চিত যশপাল রানা

অলিম্পিক্সে যখন ভারতের টার্গেট বাড়ানোর লক্ষ্যে রয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তখন একের পর এক সমস্যা তৈরি হচ্ছে ভারতীয় প্রতিযোগীদের মধ্যে। এমনিতে গতবছর থেকেই কুস্তির অন্দরমহলে যৌন নিগ্রহকাণ্ডে কম জলঘোলা হয়নি। শুক্রবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জনপর্বে নামতে পারেননি দীপক পুনিয়ারা। তাঁদের বিমান দুবাইতে বর্ষণের কারণে নির্দিষ্ট সময় ছাড়তে পারেনি। এরই মধ্যে ভারতীয় শ্যুটিং ফেডারেশনের দিকেও তোপ দাগলেন প্রাক্তন শ্যুটার যশপাল রানা। তার মতে, এমনিতেই ভারতীয় প্রতিযোগীরা সময়ের থেকে পিছিয়ে রয়েছে অলিম্পিক্সের প্রস্তুতির ব্যাপারে। এখনও ফেডারেশন অলিম্পিক্সের জন্য তাদের নাম চূড়ান্ত করতে পারেনি।…

Read More