‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের(Indian Cricket Team) গ্রহ থেকে অনেক দূরে তিনি এখন। আদৌ কোনওদিনও জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কি না মহম্মদ শামিকে(Mohammed Shami) তা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকে ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন যে শামিকে আর কোনওদিনও ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না। কারণ ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে চলেছে তরুণদের নিয়ে। তবে শামি এরমধ্য়েও ফের একবার শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি এক টেলিভিশন শোয়ে শামিকে প্রশ্ন করা হয়েছিল যে এই দুটো স্লোগান সম্পর্কে। সেখানেই তারকা ডানহাতি…

