বন্ধ হবে না ‘যে জানলাগুলোর আকাশ ছিলো’, মঞ্চে রাহুল অভিনীত চরিত্রে নতুন মুখ হিসেবে থাকছেন কে?
কলকাতা: মঞ্চ-সফল নাটক, ‘যে জানলাগুলোর আকাশ ছিলো’। ‘ইচ্ছেমতো’ দলের অন্যতম উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে একটি এটি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একাধিক শো হয়ে গিয়েছে, দর্শকদের ভালবাসা ও প্রশংসায় ভেসেছে সৌরভ পালোধি পরিচালিত এই নাটক। আর এই নাটক প্রাণ পেয়েছিল যাঁর কলমে, তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ‘যে জানলাগুলোর আকাশ ছিলো’-র নাটকটি শুধু যে রাহুলের লেখা তা নয়, এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতেন রাহুল। মঞ্চে তাঁর চরিত্রের নাম, টুবাই। ৪ বন্ধুর গল্প, বেড়ে ওঠা, প্রেম, সম্পর্ক, মনের টানা…….

