হঠাৎ ইস্টবেঙ্গল তাঁবুতে মোহন বাগানের ‘সবুজ তোতা’, হাতে লাল-হলুদ জার্সি!
ফুটবলার হিসেবে কোনও দিন ইস্টবেঙ্গলে খেলেননি। ব্রাজিল থেকে কলকাতায় এসে হয়ে উঠেছিলেন মোহনবাগান সমর্থকদের নয়নের মনি। ময়দানে তাঁর পরিচিতি ‘সবুজ তোতা’ হিসেবে। তিনি হলেন হোসে রামিরেজ ব্যারেটো। বুধবার হঠাৎ তিনিই হাজির হলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের তাঁবুতে। ঘুরে দেখলেন ক্লাব ঘর। তাঁর হাতে লাল-হলুদ জার্সি তুলে দিলেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। দু’জনের মধ্যে কথা হল দীর্ঘক্ষণ। যাওয়ার আগে ভিজিটার্স বুকে লেখেন, ‘যা দেখলাম, তাতে আমি অভিভূত। ইতিহাসের এক মহান অংশ দেখলাম।’ পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে…

