‘এখানে কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না’, কল্যাণকে পাল্টা জবাব জুনিয়র ডাক্তারদের
কলকাতা : কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব জুনিয়র ডাক্তারদের। এদিন তৃণমূল সাংসদ বলেন, ‘কাল রাতে না আজ সকালে দেখলাম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কে একজন অনশন শুরু করেছেন, বিকালের মধ্যেই চলে গেলেন হসপিটালাইজড। দমই নেই।’ রাজভবন থেকে বেরিয়ে আসা জুনিয়র ডাক্তারদের এনিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জবাব দিয়ে বলেন, “এখানে কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে কিন্তু অনশন করছেন না।” এদিন ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “Hunger Strike Upto Hospitalization’ হয়েছে, ‘Not Hunger Strike…


