Sonu Nigam Pahalgam Controversy: ‘ঠিক এই কারণেই পহেলগাঁও-তে সন্ত্রাস হামলা হয়েছে…’, মঞ্চে বিস্ফোরক সোনু!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওকাণ্ডে উত্তপ্ত দেশবাসী। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নানা কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। এই নির্মম ঘটনা নিয়ে যখন গোটা দেশবাসী প্রতিবাদে ফুঁসছে, তখন সঙ্গীতশিল্পী সোনু নিগম পহেলগাঁও নিয়ে উদ্ভট কথা বলে বসলেন। যার জেরে গায়ককে আইনি বিপাকে পড়তে হয়। ঘটনাটি ঠিক কী? ২৫ এপ্রিল বেঙ্গালুরুতে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন সোনু। সেখানেই এক শ্রোতা তাঁকে একাধিকবার কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য অনুরোধ করেন। শেষমেশ মেজাজ হারিয়ে ফেলেন গায়ক। এবং উত্তরে আচমকাই পহেলগাঁও প্রসঙ্গ টেনে বসেন…

