সারা বছরের সঙ্গী সাইনাস, ভুগিয়েছে নাক, তবুও ভারতবাসীর হৃদয়ে, সাক্ষাৎকারে কবিতা কৃষ্ণমূর্তি
মুম্বই: ABP Southern Rising Summit 2025-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কবিতা কৃষ্ণমূর্তি। ফেলে আসা দিনের অসামান্য অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। তাঁর সুরেলা কণ্ঠের পিছনের লুকিয়ে থাকা একগুচ্ছ চড়াই-উতড়াইয়ের ঘটনাও মনে করলেন বিশেষ সাক্ষাৎকারে। কত অল্প সময়ের ব্যবধানে অসংখ্য গান গেয়েছেন, এই নিয়ে যখন কথোপকথন চলছে, মন দিয়ে শুনছেন সবাই, তখন দর্শকদের সঙ্গে আলাপচারিতা করতে মোটেই ভুললেন না। মিষ্টি হেসে সবাইকে ‘হ্যালো’ করলেন কবিতা কৃষ্ণমূর্তি। দীর্ঘ ৫৫ বছরের সময়কালে, ৪৫ টি ভাষায় প্রায় ২০ হাজারের বেশি গান গেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কবিতা…

