চাঁদা তুলে লটারি কেটে ১০ কোটি টাকার ‘জ্যাকপট’ বর্জ্য সংগ্রহকারী একদল মহিলার !
কোঝিকোড় : এ যেন একতার জয় ! প্রতিকূল পরিস্থিতিতে দুর্ভাগ্যের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ফল। কেরলের মালাপ্পুরমের ১১ জন দরিদ্র মহিলা একসঙ্গে লটারির টিকিট কেটে জিতলেন ১০ কোটি টাকা। মালাপ্পুরমের পরপ্পানানগাড়ি পুরসভা এলাকার এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মনসুন বাম্পার লটারি কেটে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন ওই ১১ মহিলা। তাঁদের টিকিট কাটাটোও যেন এক ধরনের গল্প। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় এই ১১ জনের মধ্যে ৯ জন মহিলা ২৫ টাকা করে চাঁদা দেন। বাকি দু’জনের অবস্থা আরও শোচনীয় ! তাঁরা…

