Bangladesh Violence: ১৭ বছর পর অশান্ত বাংলাদেশেই ফিরছেন তারেক রহমান! কী পরিকল্পনা? খালেদা-পুত্র দেশে ফিরেই পাবেন…
মৌমিতা চক্রবর্তী: দীর্ঘ ১৭ বছর পর, ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগেই, বৃহস্পতিবারই বাংলাদেশ ফিরছেন তারেক রহমান। হিংসা জর্জরিত বাংলাদেশে তারেক রহমানের ফেরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও বড় তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তারেক রহমানের জন্য দলের বিএনপির পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।…

