Kidney transplant breakthrough: “ও” গ্রুপের কিডনি এবার তৈরি হবে ল্যাবেই! অঙ্গ-সংকটে বড় মুক্তির পথে আমেরিকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে যে গুরুতর সঙ্কট চলছে, তাকে চিরতরে পাল্টে দিতে পারে এই যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা টাইপ-এ রক্ত-গ্রুপের একটি কিডনিকে এমনভাবে বদলে ফেলেছেন, যা কিনা এখন ‘ইউনিভার্সাল ডোনার কিডনি’ অর্থাৎ টাইপ-ও কিডনির মতোই কাজ করবে! এই উদ্ভাবন আমেরিকায় আরও দ্রুত ও আরও বেশি সংখ্যক কিডনি প্রতিস্থাপনের দরজা খুলে দিয়েছে। বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনে সবচেয়ে বড় বাধা হলো রক্তের গ্রুপ মেলানো । এর অভাবে হাজার হাজার রোগী বছরের পর বছর ধরে একটি উপযুক্ত কিডনির…

