Kings Cup: ম্যাচ গড়াল টাইব্রেকারে, ইরাকের কাছে হারল ভারত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংস কাপের শুরুতেই ধাক্কা। দু’বার এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না! ইরাকের কাছে টাইব্রেকারে হারল ভারত। খেলা ফল ৪-৫। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হল কিংস কাপ। চলবে ১০ সেপ্টেম্বর। এবছর আয়োজক দেশ তাইল্যান্ডে। সদ্য বাবা হয়েছেন সুনীল ছেত্রী। তাঁকে বাদ রেখেই দল গড়েছেন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ। ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে ইরাক। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘাবড়ে যাননি ভারতীয় ফুটবলাররা। বরং ম্যাচের শুরু থেকে আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন তাঁরা। ফলও মেলে হাতেনাতেই। প্রথমার্ধেই নাওরেম মহেশ…

