Robotic Knee Replacements: অচল হাঁটু থেকে র্যাম্পওয়াক: মণিপাল হাসপাতাল ব্রডওয়েতে ১০০ সফল রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের অনন্য ইতিহাস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য মেলবন্ধন চাক্ষুষ করল তিলোত্তমা। কলকাতার মণিপাল হাসপাতাল ব্রডওয়েতে (Manipal Hospital Broadway) সম্প্রতি আয়োজিত হলো এক বর্ণাঢ্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠান— ‘ফ্রম রিকভারি টু রানওয়ে’ (From Recovery to Runway)। হাসপাতালের ১০০টি সফল রোবোটিক টোটাল নি রিপ্লেসমেন্ট (Robotic Total Knee Replacement) বা রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করা উপলক্ষে এই বিশেষ উদ্যাপনের আয়োজন করা হয়। ব্যথা সরিয়ে আত্মবিশ্বাসের র্যাম্প ওয়াক: এই সন্ধ্যার সবথেকে আকর্ষণীয় এবং আবেগঘন মুহূর্ত ছিল র্যাম্প…
