দুর্গাপুজো কি আদতে শস্যদেবীরই পুজো? আজও কি দুর্গার মহিষমর্দিনীরূপের ভিতর থেকে উঁকি দেয় আদি মাতার আভাস?
গবেষকদের মতে, নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্যদেবীরই পুজো। ড. শশিভূষণ দাশগুপ্ত লিখেছেন, ”এই শস্যবধূকেই দেবীর প্রতীক হিসেবে গ্রহণ করিয়া প্রথমে পূজা করিতে হয়, তাহার কারণ শারদীয়া পূজা মূলে বোধহয় এই শস্য-দেবীরই পূজা।” জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তমী মানেই নবপত্রিকা। ষষ্ঠীর বোধনের পরেই নবপত্রিকার প্রহর গোনার শুরু। বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোয় অন্যতম গুরুত্বপূর্ণ আচার মহাসপ্তমীর এই নবপত্রিকা। নবপত্রিকা দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সাধারণ মানুষের কাছে ‘কলাবউ’ নামে বেশি পরিচিত। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। এটি ন’টি…

)