KKR co-owner Juhi Chawla: প্রতি রানে ১০টি গাছ লাগানোর অঙ্গীকার: KKR-এর ‘রানস টু রুটস’ উদ্যোগে চমক জুহি চাওলার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-কে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফ্ল্যাগশিপ টেকসই উদ্যোগ ‘রানস টু রুটস’ (Runs to Roots)-এর সূচনা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন কেকেআর-এর সহ-স্বত্বাধিকারী জুহি চাওলা (Juhi Chawla)। এই উদ্যোগের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল—২০২৬ আইপিএল মরসুমে কেকেআর দল যত রান করবে, প্রতিটি রানের জন্য ১০টি করে গাছ লাগানোর অঙ্গীকার করা হয়েছে। অর্থাৎ, মাঠে ব্যাটসম্যানদের প্রতিটি রান…

)