নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
লস অ্যাঞ্জেলেস: বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার (WADA) সঙ্গে দীর্ঘকালীন লড়াইয়ের ফল ভোগ করতে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)? মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাধুলোর ইতিহাসে বড় ঘটনা হতে পারে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স ও এ বছরের ফুটবল বিশ্বকাপে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। সঙ্গে মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এই দুই প্রতিযোগিতায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ২০২৮ সালের অলিম্পিক্স আয়োজিত হবে আমেরিকাতেই। পাশাপাশি এ বছরের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, মঙ্গলবার বিশ্ব ডোপবিরোধী…


