Indian detained in Bangladesh: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকার বাড়িতে বহরমপুরের তরুণ, তোলপাড় এলাকা, ছুটে এল পুলিস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের হাতীবান্ধায় গ্রেফতার বাংলার যুবক। অবৈধভাবে বাংলাদেশে ঢোকার কারণে আরিয়ান মির্জা নামে ওই যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিস। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। ধৃত ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। বাবার নাম রাজেশ মির্জা। কেন এভাবে সীমান্তপার? বাংলাদেশ পুলিসের দাবি আরিয়ানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় লালমনিরহাটের ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা, প্রেম। টানা ২ বছর চলে তাদের সম্পর্ক। শেষপর্যন্ত আরিয়ান ও ওই তরুণী ঠিক করেন বিয়ে করবেন।…

