মাথার জটিল অস্ত্রোপচার চলছে, জেগে টানা সুরসাধনা রোগীর, অবাক কাণ্ড চমকে দেবে
#রোম: তিনি সঙ্গীতশিল্পী৷ তাই মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের সময়েও তাঁর সঙ্গ দিল সঙ্গীত৷ প্রায় ন’ঘণ্টা ধরে চলল মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার, আর তিনি টানা বাজিয়ে চললেন তাঁর প্রিয় স্যাক্সোফোন যন্ত্রটি৷ ইতালির রোমের পেইডিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে ৩৫ বছরের এক ব্যক্তির এই অস্ত্রোপচার করা হল৷ যার অংশ চিকিৎসক, নার্স থেকে হাসপাতালের সকলেই রোগীর কাণ্ড দেখে এককথায় অবাক৷ হাসপাতালের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রোগীকে জাগিয়ে রাখা হয়েছিল, কারণ অস্ত্রোপচারের সময় যাতে বোঝা যায় রোগীর কোনওরকম স্নায়বিক সমস্যা হচ্ছে কি…

