৬ মাসে ঊর্দু শিখেই পাক অ্যান্থেমে বাজিমাত! ‘জন গণ মন’ও গেয়েছেন ব্রিটিশ গায়িকা…বাংলার চ্যালেঞ্জেই ভুগেছেন স্নায়ুচাপে
British Singer Laura Wright: ৬ মাসে ঊর্দু শিখেই পাকিস্তানের জাতীয় সংগীত গেয়ে হৃদয় জিতেছেন। ‘জন গণ মন’ও গেয়েছেন বাংলায়। দুই ভাষা শিক্ষার মধ্য়ে জানালেন যে, কোন ভাষা শিখতে গিয়ে সবচেয়ে বেশি স্নায়ুচাপে ভুগেছেন… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ গায়িকা লরা রাইটের নাম শুনেছেন নিশ্চয়ই। খেলদুনিয়ায় যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের কাছে বেশ চেনা মুখ এই ৩৬ বছরের ইংরেজ। ব্রিটিশ ক্লাসিক্যালের সঙ্গেই ক্রসভারে মেজো-সোপ্রানো শিল্পী তিনি। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের জন্য বিশেষ ভাবে পরিচিত রাইট। রাগবি, ফুটবল, ক্রিকেট, ফর্মুলা ওয়ান ও এনএফএল-এর…

)