রঞ্জি ট্রফিতে বাংলার কোচ কে? ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে বড় আপডেট
কলকাতা: অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ১৯৮৯-৯০ সালের পর থেকে আর রঞ্জি ট্রফি (Ranji Trophy) আসেনি বাংলার ভাঁড়ারে। মাঝে বেশ কয়েকবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে। প্রায় ৩৫ বছরের খরা কি এবার কাটবে? ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হওয়ার আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরে। সেই সঙ্গে অনেকেই কৌতূহলী, বাংলার সিনিয়র দলের কোচ কে হবেন তা নিয়েও। এবার এ নিয়ে বড় আপডেট দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, কার হাতে থাকবে রঞ্জি ট্রফির কোচিংয়ের দায়িত্ব। গত…

