‘রঘু ডাকাত’-এর দাপটে এক ঘরে ‘রক্তবীজ ২’? সরব কুণাল, কী বললেন লকেট?
কলকাতা: পুজো যতই এগিয়ে আসছে, ততই এগিয়ে আসছে সিনেমা মুক্তির দিনও। এবার পুজোয় একটি নয়, দুটি নয়, মুক্তি পাচ্ছে ৪টে ছবি। দেব (Dev) অভিনীত ‘রঘু ডাকাত’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) অভিনীত ‘দেবী চৌধুরানী’, অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চট্টোপাধ্যায় (Mimi Chatterjee) অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’। আর একসঙ্গে চারটি সিনেমা মুক্তি মানেই তো অবধারিতভাবে প্রেক্ষাগৃহ পাওয়া…

