Earth-Sized Planet: মহাকাশে আমাদের গ্রহের প্রায় পাশের পাড়াতেই মিলল এক নতুন ‘পৃথিবী’র খোঁজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের গোড়াতেই এক অসাধারণ ঘটনা ঘটল। আওয়ার সোলার সিস্টেম বা আমাদের সৌরজগতের বাইরে এক নতুন গ্রহের সন্ধান পেল নাসা। গ্রহটির নাম ‘টিওআই ৭০০ই’। পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে তার অবস্থান। গ্রহটি বাসযোগ্য কি না, তা যদিও এখনই বলা সম্ভব হচ্ছে না তবে সেখানে অদূর ভবিষ্যতে বসবাস করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ নব আবিষ্কৃত গ্রহটিতে জল রয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, নতুন গ্রহটির অবস্থান তার সোলার সিস্টেমের…

