Unique Stone Flute: পাথরের বাঁশি থেকে ভেসে আসছে মিষ্টি সুরের মূর্ছনা, গায়ে খোদাই করা কৃষ্ণলীলা! শিল্পীর হাতের কাজ দেখে মুগ্ধ হবেন
Unique Stone Flute: শুশুনিয়ায় পাথর খোদাই করে তৈরি হয়েছে সুরেলা বাঁশি। দীর্ঘ ২১০ দিনের পরিশ্রমে পাথর কেটে এই বাঁশি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী অভীক কর্মকার। রাজ্যস্তরের কারুশিল্প প্রতিযোগিতায় সেরা পুরষ্কার ছিনিয়ে এনেছে তাঁর এই অনন্য সৃষ্টি। বাঁশির গায়ে খোদাই করা আছে কৃষ্ণলীলা। বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্পে এবার যেন নতুন এক বিস্ময়। গোটা একটি পাথর খোদাই করে তৈরি হয়েছে আস্ত একটি বাঁশি। শুধু দেখতেই নয়, এই পাথরের বাঁশিতে তোলা যায় সুরও। বাঁশির গায়ে নিখুঁত কারুকার্যের পাশাপাশি…

