কারেন্ট নাকি সেটের ছাদ ভেঙে মৃত্যু? বনশালীর বিরুদ্ধে FIR ও ১ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি সিনেমা সংগঠনের!
Love And War Crew: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখে সিনে সংগঠন দাবি করেছে, অবিলম্বে বনশালী ও ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে এবং গোটা ঘটনার একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করাতে হবে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রমশ চাপ বাড়ছে পরিচালকের উপর। সঞ্জয় লীলা বানশালী আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর শ্যুটিং সেটে এক কর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মৃত শ্রমিকের নাম চন্দ্রধারী সিং যাদব (৪২), যিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।…

)